সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর জমি দখল : বাধা দেয়ায় আহত ৫
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার এক ব্যবসায়ীর জমি দখল করতে এসে যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে ৫ জনকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন ব্যবসায়ী আক্তার হোসেন।
শুক্রবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকার মৃত ছিদ্দিক মুন্সীর ছেলে ব্যবসায়ী আক্তার হোসেন তার দখলে থাকা সিদ্ধিরগঞ্জ মৌজার সিএস ও এসএ-১৭১ এবং আরএস-৩৩৪ নং দাগের ১৪ শাতংশ জমিতে কাজ করছিলেন। এ সময় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি আবদুল আলীপুল এলাকার রফিকুল ইসলাম মিন্টু ওরফে পাডা মিন্টুর নেতৃত্বে আমিনুল ইসলাম, মতিউর রহমান মতু, হাছান আলীসহ অর্ধশতাধিক সন্ত্রাসী ওই জমি দখল করতে আসে। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ী আক্তার হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন, জিয়াউল হক বাবুসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ী আক্তার হোসেন ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার দারোগা শাহজাহান মনির ও এএসআই শাহাদাত্ ঘটনাস্থলে যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া