Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী : বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার
১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্টন ময়দানে বড় ধরনের ছাত্র সমাবেশ করতে চায় ছাত্রদল। এ সমাবেশের মাধ্যমে সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধের ঘোষণা দেয়া হবে বলে আশা করছেন ছাত্রদল নেতারা। এজন্য পল্টনে ৫০ হাজারের অধিক ছাত্রের সমাবেশ ঘটাতে তত্পর সংগঠনটির বিভিন্ন শাখার নেতারা। এ লক্ষ্যে প্রতিদিনই চলছে সাংগঠনিক শাখাগুলোর প্রস্তুতি সভা।
গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রদলের পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নয়াপল্টনস্থ নিজস্ব কার্যালয়ে গতকাল সন্ধ্যায় উত্তর ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন। তিনি বলেন, আধিপত্যবাদের যোগসাজশে ক্ষমতাসীন সরকারকে ধাক্কা দেয়ার প্রথম প্রস্তুতি হবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। বিশেষ অতিথির বক্তৃতায় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের চলমান বাকশালের পথ রুদ্ধ করতে ১ জানুয়ারির সমাবেশে শপথ নেবে ছাত্রদল। উত্তর ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষণা বাস্তবায়ন করতে নগর ছাত্রদল প্রস্তুতি নিচ্ছে। ১ জানুয়ারির সমাবেশে তার নির্দেশনা হবে বাংলাদেশে গণতন্ত্র বিকাশের প্রধান সিঁড়ি। মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রবিন, মাসুম বিল্লাহ, আবুল মনসুর দিপক, রহমত হোসেন প্রমুখ।
গতকাল বিকালে নয়াপল্টনস্থ ভাসানী অডিটোরিয়ামে মহানগর দক্ষিণ ছাত্রদলও প্রস্তুতি সভা করে। শাখার আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিবের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার, আবদুল হাই পল্লব, মিজানুর রহমান সোহেল, জাবেদ কামাল রুবেল, সাইদ উদ্দিন আহমেদ সুমন, মীর হাসান কামাল প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?