Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

৭ সিনিয়র আইনজীবীর বিবৃতি : সুপ্রিমকোর্ট সমিতির সভাপতির বক্তব্য পুরো সমিতির নয়

স্টাফ রিপোর্টার
সুপ্রিমকোর্টের ৩ বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেসবাহ উদ্দিনের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ৭ জন সিনিয়র আইনজীবী।
সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠতম আইনজীবী বিচারপতি টিএইচ খান, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি যে বক্তব্য দিয়েছেন তা পুরো সমিতির অভিব্যক্তি নয়। এটা তার ব্যক্তিগত অভিমত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের ৩ বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে একজন বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এ ধরনের বক্তব্য বিচার বিভাগের মর্যাদাই শুধু ক্ষুণ্ন করেনি বার এবং বেঞ্চের মধ্যে দূরত্ব তৈরি করবে।
উল্লেখ্য, আপিল বিভাগের ৩ জন বিচারপতির অবসরে যাওয়া উপলক্ষে গত ১৭ ডিসেম্বর সুপ্রিমকোর্টের ছুটি শুরু হওয়ার আগের দিন এই বিদায়ী অনুষ্ঠান হয়। এতে আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেসবাহ উদ্দিন ও অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখেন। এ এফ এম মেসবাহ উদ্দিনের বক্তব্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে রিপোর্ট দেয়ার বিষয়টি উল্লেখ করে বিচারপতি জয়নুল আবেদীনকে কটাক্ষ করা হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?