Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দেশজুড়ে আমার দেশ সম্পাদককে হুমকির প্রতিবাদ : আন্দোলন-সংগ্রামের মাধ্যমে চক্রান্ত রুখে দেয়ার প্রত্যয়

ডেস্ক রিপোর্ট
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি, বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর প্রাণনাশের চেষ্টা এবং আমার দেশ-এর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
যশোর অফিস : আমার দেশ সম্পাদককে হুমকি, হয়রানিমূলক মামলা ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন যশোর গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, আমার দেশকে টার্গেটে পরিণত করে সরকার স্বাধীনচেতা জাতির মুখপত্রের টুঁটি চেপে ধরতে চায়। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সমাবেশের আয়োজন করা হলেও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন। তারা বলেন, দেশ ও জাতির স্বার্থরক্ষার প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করায় আমার দেশ আক্রান্ত হয়েছে। সরকারের গণবিরোধী কাজ এবং দুর্নীতি-লুটপাটের কাহিনী যাতে মিডিয়ায় আসতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও সাংবাদিককে হত্যার চেষ্টা সমাজের ইতিবাচক গণতান্ত্রিক বিকাশ রুদ্ধ করবে। এর ফলে সেনাসমর্থিত ফখরুদ্দীন সরকারের সময়ের মতো দেশ পিছিয়ে পড়বে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ফকির শওকত, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, মোস্তফা রুহুল কুদ্দুস, এসএম সোহেল, কাজী আশরাফুল আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, মাস্টার নূরুন্নবী, নূরুল ইসলাম, পৌর কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল প্রমুখ।
স্টাফ রিপোর্টার টঙ্গী : গতকাল বিকাল ৩টায় টঙ্গী প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সাহাবুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম শহিদ, হাবিবুর রহমান, ডা. নয়ন পাটোয়ারী, আঃ জব্বার পাটোয়ারী, ফকরুজ্জামান, শ্রমিক নেতা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, রুহুল আমীন, নুর মোহাম্মদ, ইসমাঈল হোসেন, সাবেক কমিশনার আবুল হোসেন, মোঃ আতাউর রহমান খান আলম, সাংবাদিক গাজী খলিলুর রহমান, মনির হোসেন জীবন প্রমুখ।
কেন্দুয়া (নেত্রকোনা) : দৈনিক আমার দেশ-এর সম্পাদক সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়েছেন কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঞা, উপজেলা বিএনপি নেতা সৈয়দ মাহমুদুল হক ফারুক, প্রভাষক লুত্ফর রহমান ভূঞা, লাইমুন হোসেন ভূঁঁইয়া, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, সংগ্রাম প্রতিনিধি শামসুল হুদা রিপন প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি এবং বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার ত্রিশাল নজরুল স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
আমার দেশ ত্রিশাল প্রতিনিধি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সবুজ, আমার দেশ ময়মনসিংহ প্রতিনিধি হারুনুর রশীদ, যায়যায়দিন ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মোঃ মুসা, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনম ফারুক, ময়মনসিংহ প্রেসক্লাব ফোরামের আহ্বায়ক এনামুল হক বাবুল, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টু, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ত্রিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মজিব, ফুলপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ত্রিশাল প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এসএম হুমায়ুন কবীর প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে প্রাণনাশের হুমকি, এম আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রতিবাদলিপিতে স্বাক্ষরদাতা নেতারা হলেন সালাহউদ্দিন রানা, আরাফাত রেজা আশিক, মামুনুর রশিদ মামুন, একরামুল ইসলাম হীরা, ইমতিয়াজ আহমেদ, কামরুল হাসান, ওলিনুজ্জামান ওলিন, রাজু আহমেদ মামুন, শাহরিয়ার, হুমায়ন কবির প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম) : দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রাণনাশের হুমকি এবং বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর গাড়িতে বোমা হামলার নিন্দা জানিয়েছেন হাটহাজারী প্রেসক্লাব নেতারা। বিবৃতিদাতারা হলেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি শিমুল মহাজন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক মনসুর আলী, যুগ্ম সম্পাদক শীপক নাথ, সাংগঠনিক সম্পাদক আছলাম পারভেজ, নিয়াজ মোর্শেদ, আবু তালেব, খোরশেদ আলম শিমুল, ইউনুছ মিয়া প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?