Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

নকিয়ার কনসার্টে মাতাল তারুণ্য

স্টাফ রিপোর্টার
শিল্পীরা মঞ্চে উপস্থিত হওয়ার আগেই বিপুলসংখ্যক উত্সাহী শ্রোতার নাচে-গানে সরগরম হয়ে ওঠে কনসার্ট প্রাঙ্গণ। আর মঞ্চে প্রিয় শিল্পীদের দেখামাত্রই তারা আনন্দ এবং উচ্ছ্বাসে দু’হাত উঁচিয়ে তাদের স্বাগত জানান। এ কনসার্টে ভারতীয় জনপ্রিয় গায়ক কে কে সহ অংশ নেন দেশের বিখ্যাত ব্যান্ড এলআরবি ও আর্টসেল। বিশ্বখ্যাত মোবাইল সেট কোম্পানি নকিয়া গতকাল রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে এ কনসার্টের আয়োজন করে। এ আনন্দ আয়োজন কয়েক ঘণ্টার জন্য মাতিয়ে রাখে রাজধানী ঢাকার হাজারো তরুণকে ।
কানসার্টে ভারতীয় শিল্পী কে কে তার বিখ্যাত গানের কয়েকটি গেয়ে শোনান। এলআরবি তাদের জনপ্রিয় কয়েকটি গান— ‘সেই তুমি’ , ‘ঘুম ভাঙা শহরে’ ‘রূপালী গিটার’ গেয়ে শোনান। শ্রোতারা দারুণ আগ্রহ এবং স্মৃতিকাতরতায় আইয়ুব বাচ্চু ও এলআরবি’র সঙ্গে কণ্ঠ মেলান।
সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রেজ কে কে-এর গানে যেমন শ্রোতারা উদ্বেল হয়ে ওঠেন তেমনি দেশের ব্যান্ড জগতের সুপারস্টার আইয়ুব বাচ্চু ও এলআরবি’র গানের তালে তালে নেচে-গেয়ে তারা পুরো পরিবেশকে আনন্দময় করে তোলেন। তরুণ প্রজন্মের প্রিয় ব্যান্ড আর্ট সেলের মন মাতানো পারফর্মেন্সও শ্রোতাদের দারুণ আনন্দ দেয়।
গত মাস থেকে দেশজুড়ে নকিয়া ব্রান্ডেড রিটেইল শপসহ অন্যান্য আউটলেটের মাধ্যমে ৬টি বিশেষ ধরনের নকিয়া ডিভাইস বিক্রি শুরু করে। এসব ডিভাইসের যে কোনো একটি কিনে গ্রাহকরা বিনামূল্যে একটি করে কনসার্টের টিকিট সংগ্রহ করেন।
নকিয়ার সঙ্গে সঙ্গীত দীর্ঘদিনের। গোটা বিশ্বজুড়েই নকিয়া অ্যালবাম প্রকাশ করে শিল্পীদের পৃষ্ঠপোষকতা করছে এবং একই সঙ্গে এক্সপ্রেস মিউজিক ফোনের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের সঙ্গীত উপহার দিয়ে আসছে।
ফেলে আসা দিনের গান : সাংস্কৃতিক সংগঠন ‘সৃজন’-এর উদ্যোগে গতকাল সন্ধ্যায় রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। ‘ফেলে আসা দিনের বাংলা গানের আয়োজন’ শীর্ষক এ অনুষ্ঠানে দেশাত্মবোধন গান পরিবেশন করেন কামরুল হাসান মাহফুজ, তাসমি বিনতে তারিক, মাসুদ আহমেদ, রুখসানা মুমতাজ, সামিয়া নাজ, তানজিনা রুমা, সেলিম আহমেদ ও শিখা রউফ। ভাওয়াইয়া পরিবেশন করেন আমজাদ হোসেন দীপ্তি। অনুষ্ঠানের শুরুতে কবি শামসুর রাহমানের ‘আমার পরিচয়’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন শাইখুল ইমাম। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন নুরুল ইসলাম পলাশ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?