Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

খুলনায় ৫০ লাখ টাকার নোটবই উদ্ধার

আতিয়ার পারভেজ, খুলনা
নিষিদ্ধ নোট ও গাইড বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। গতকাল খুলনায় র্যাব অভিযান চালিয়ে দ্বিতীয় দফায় আরও ৫০ লাখ টাকার বই উদ্ধারের পর এ তথ্য জানা যায়। উদ্ধারের পাশাপাশি ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খুলনা র্যাব-৬ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে খুলনার একাধিক ব্যবসায়ীর নামে ঢাকা থেকে নিষিদ্ধ বই পাঠানো হয়েছে। যেগুলো খালাসের অপেক্ষায় দুটি ট্রান্সপোর্টের গোডাউনে রয়েছে। এ খবরের ভিত্তিতে গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর ডাকবাংলো বেবি স্ট্যান্ডসংলগ্ন অগ্রণী ট্রান্সপোর্ট ও নিউমার্কেট সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এ সময় অগ্রণী ট্রান্সপোর্ট থেকে বাপুস খুলনা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের প্রতিষ্ঠান নূর ও আজিজিয়া লাইব্রেবি, ট্রেজারার ইসা রুহুল্লার মালিকানাধীন সালেহিয়া লাইব্রেবি, যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমানের মালিকানাধীন পাঠকপ্রিয় লাইব্রেবির নামে আসা অনুপম, টেলিগ্রাম এবং আল-ফালাহ ও সিরিজের ১৭০ বস্তা নিষিদ্ধ বই উদ্ধার করে। একই সময় র্যাব সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিউমার্কেট শাখায় অভিযান চালায়। এখান থেকে মাদানী, পেঙ্গুইন, লেকচার, কালাম প্রকাশনী, ওয়েস্টার্ন, নব পুঁথিঘর, মুজাহিদ প্রকাশনী, বর্ণমালা, পাঞ্জেরী, অ্যাডভান্স, আল-ফালাহ, প্যারাডাইস সিরিজের ১০০ বস্তা নিষিদ্ধ বই উদ্ধার করে। বইগুলো বাগেরহাটের আদর্শ, ঘোষ ব্রাদার্স ও আবু হেনা মোস্তফা বইঘর, খুলনার শিরোমনির মুক্তা লাইব্রেরি, কেডি ঘোষ রোডের পাঠকপ্রিয়, আজিজিয়া, জাহাঙ্গীর, জননী বুক ডিপো, প্রীতি, মাদ্রাসা, আলফা বুক হাউস, সোহেল বুক ডিপো ও দৌলতপুরের ইসলামিয়া লাইব্রেরির নামে বুকিং করা হয়েছিল। উদ্ধারকৃত বইর মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা হতে পারে বলে র্যাব সূত্র জানিয়েছে। বই উদ্ধারের পাশাপাশি আজিজিয়া লাইব্রেরিকে ৩৫ হাজার, নূর লাইব্রেরিকে ২৫ হাজার, পাঠকপ্রিয় লাইব্রেরিকে ২০ হাজার, সোহেল বুক ডিপো লাইব্রেরিকে ১০ হাজার, জননী বুক ডিপো লাইব্রেরিকে ১০ হাজার, জাহাঙ্গীর লাইব্রেরিকে ৫ হাজার, ঘোষ লাইব্রেরিকে ১০ হাজার, মোল্লা লাইব্রেরিকে ২৫ হাজার, আদর্শ লাইব্রেরিকে ১০ হাজার এবং ফেমাস লাইব্রেরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থেকে ১১টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বাপুসের একটি সূত্র র্যাবের কাছে স্বীকার করেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিষিদ্ধ বই সারাদেশেই সরবরাহ করা হচ্ছে, যা ঢাকার একটি সিন্ডিকেট পরিচালনা করছে। বিষয়টি নিয়ে আমার দেশ-এ একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কেবল খুলনা থেকেই বই উদ্ধার হচ্ছে। সারাদেশের অন্য জেলায় নিষিদ্ধ নোট ও গাইড বই গুদামজাত থাকলেও তা উদ্ধার হচ্ছে না। নিষিদ্ধ বই উদ্ধারের জন্য পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান জানান, উদ্ধারকৃত বই নদীতে ফেলে নষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার র্যাব প্রথম দফায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ বই উদ্ধার করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?