Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

থানায় আটক করে ৫ জনকে নির্যাতন : সোনারগাঁওয়ে পুলিশের বিরুদ্ধে হাজারও নারী-পুরুষের বিক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মালীপাড়া গ্রাম থেকে পার্শ্ববর্তী আড়াইহাজার থানার পুলিশ ওই গ্রামের দুই ছাত্র ও তিন ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই শুক্রবার রাতে আটক করে আড়াইহাজার থানায় নিয়ে নির্যাতন করে। এর প্রতিবাদে দায়ী পুলিশের শাস্তিমূলক ব্যবস্থা ও অপসারণের দাবিতে গতকাল বিকালে সোনারগাঁও উপজেলার হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। ৩ দিনের মধ্যে এ ঘটনার বিচার না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অব্যাহতভাবে চুরি-ডাকাতি বাড়ার কারণে গত কয়েক মাস ধরে থানা পুলিশের অনুরোধে এলাকাবাসীরা রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাতেও পাহারা দেয়ার সময় পার্শ্ববর্তী আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিক মালীপাড়া গ্রাম থেকে কলেজছাত্র সজীব, তার চাচাতো ভাই নবম শ্রেণীর ছাত্র ফজলুল হক এবং একই গ্রামের ব্যবসায়ী মফিজুল, আমির হোসেন ও জাকারিয়াকে আটক করে আড়াইহাজার থানায় নিয়ে যায় এবং মোটা অঙ্কের উেকাচ দাবি করে। আটক ব্যবসায়ী মফিজুল ও কলেজছাত্র সজীব অভিযোগ করে সাংবাদিকদের জানান, উেকাচ না পেয়ে এসআই রফিক তাদের ৫ জনকে থানার ভেতরে রাতভর আটক রেখে বেধড়ক পেটায়। পরে গতকাল সকালে এলাকাবাসী বিক্ষোভের মুখে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়ার পর আটক ৫ জনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে এসআই রফিক সাংবাদিকদের বলেন। ভুল বোঝাবুঝির কারণে তাদের আটক করেছিলাম। আটকৃতদের আমি নিজে নির্যাতন করিনি। আমার সঙ্গের অন্য পুলিশ সদস্যরা তাদের কিছু শাসন করেছে।
এদিকে নিরীহ দুই ছাত্র ও তিন ব্যবসায়ীকে বিনা অপরাধে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে গতকাল বিকালে স্থানীয় জামপুর মাঠে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে এসআই রফিকের অপসারণ এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই ভূঁইয়া, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ, ইউপি সদস্য সোহরাব মিয়া, ব্যবসায়ী আবদুল কাদির, তোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী তিন দিনের মধ্যে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, বিষয়টি অত্যন্ত অমানবিক। দায়ী পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?