Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সলঙ্গায় ঠোঁটকাটা ও তালু ফাটা রোগীদেরবিনামূল্যে প্লাস্টিক সার্জারি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গত বুধবার রায়গঞ্জের সলঙ্গা ডাকবাংলো চত্বরে বেসরকারি সংস্থা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের (নিডা) উদ্যোগে ও ঢাকা সিটি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালু ফাটা রোগীদের জন্য ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে ১০৪ জন রোগীর মধ্যে ৮০ জনকে বিনা খরচে প্লাস্টিক সার্জারি করার জন্য বাছাই করে ঢাকা সিটি হাসপাতালে অপারেশনের জন্য নেয়া হয়েছে। সার্জারি ক্যাম্পে রোগী বাছাই করেন ঢাকা সিটি হাসপাতালের ডা. আজাদুর রহমান ও ডা. ওসমান গনি।
নিডা’র নির্বাহী পরিচালক ও সলঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?