Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথ সংস্কারের উদ্যোগ নেই

রাজশাহী অফিস
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মানুষ এক সময় ট্রেনে চড়ে স্বল্প খরচে বিভাগীয় শহর রাজশাহী আসতেন। কিন্তু এখন সেদিন নেই। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ ট্রেনে চলাচল করলেও এখানকার মানুষ ট্রেনে চড়া ভুলে গেছে। কারণ তাদের একমাত্র রেলপথ রাজশাহী-রোহনপুর, আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এখন হয়ে পড়েছে অচল। রহস্যজনক কারণে ৫০ বছর ধরে এ লাইনের সংস্কার করা হয়নি। নড়বড়ে রেললাইনে ট্রেন চলে ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে। তাসত্ত্বেও প্রতিনিয়ত ঘটছে রেল দুর্ঘটনা। গত বছর ৩৭ বার আর এবার ৩৫ বার ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ধীরগতির কারণে ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুটে নির্বিঘ্নে নেমে পড়ছে। ৭৯ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে রয়েছে ডজনখানেক স্টেশন। সবচেয়ে করুণ অবস্থা আমনুরা জংশন স্টেশনের। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এ স্টেশন পরিণত হয়েছে মরু উদ্যানে। কাজ না থাকায় এখানকার রেল কর্মচারীরা বসে বসে অলস সময় কাটায়। অথচ চাঁপাইনবানগঞ্জ আর রোহনপুরকে বলা হয় আম ও রেশমের রাজধানী। আমের মৌসুমে প্রতিদিন হাজার মণ আম এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। রোহনপুর স্থলবন্দর দিয়ে ওয়াগনভর্তি ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করে। এতে রেলওয়ে বছরে ১০ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়। অচল এ রেলপথ সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে পর পর তিনবার টেন্ডার বাতিল করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?