স্ত্রীর চিকিত্সায় কিডনি : বিক্রির কথা ভাবছেন দুস্থ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনা উপজেলার নিলখী গ্রামের দুস্থ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী তার স্ত্রীর চিকিত্সার জন্য কিডনি বিক্রি করতেও রাজি। বন্দুকের ট্রিগারে আঙুল চাপতে যার বুক কাঁপেনি সেই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্ত্রী ও সন্তানদের চিন্তায় এখন হতাশ। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ২ ছেলে ৪ মেয়ের বাবা। এর মধ্যে এসএসসি পাসের পর ২ মেয়ের বিয়ে হয়েছে। অর্থাভাবে বাকি সন্তানদের পড়াশোনাও আজ প্রায় বন্ধ। সহায়-সম্বলহীন মোহাম্মদ আলী বর্তমানে বাসের লাইনম্যান হিসেবে লোক ওঠানামার কাজে সাহায্য করে। আর উপজেলা পরিষদে চেয়ারম্যান, মেম্বার ও বিত্তবান ব্যক্তিদের ফরমায়েশ শুনে দু’চার টাকা রুজি করেন। তাতে তার নুন আনতে পানতা ফুরায়। সংসারের মূল যোগানদাতা স্ত্রী নূরজাহান গ্রামের সচ্ছল ব্যক্তিদের বাড়িতে ঝিয়ের কাজ করে যে রোজগার করতেন তা দিয়েই চলত সংসারের ভরণপোষণ আর সন্তানদের লেখাপড়া।
অতিরিক্ত পরিশ্রম করে তিনিও আজ অসুস্থ। দেখা দিয়েছে কিডনি জটিলতা। সংসারের ভার বহন করা এখন তার আর সয় না। এই বীর মুক্তিযোদ্ধা আজ জীবনযুদ্ধে পরাস্ত। এই প্রতিবেদকের মাধ্যমে তিনি অত্যন্ত কাতর ও বিনম্রভঙ্গিতে স্ত্রীর চিকিত্সার জন্য সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন সচ্ছল ব্যক্তিদের কাছে। প্রিয় সহধর্মিণীকে বাঁচাতে না পারলে তার সংসারও বাঁচবে না—একথা বলেই তিনি কেঁদে ওঠেন। নিরূপায় হয়ে একটি কিডনি বিক্রি করে হলেও স্ত্রীর চিকিত্সার কথা ভাবছেন তিনি। আসুন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে জীবনযুদ্ধে পরাজিত হতে না দিয়ে তার পাশে দাঁড়াই।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া