Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: হুমায়ুন কবির সভাপতি, ফসিউল বাচ্চু সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রেসক্লাবের ২০০৯ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন গতকাল ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চুসহ মোট ১৫ জন কর্মকর্তা ও সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি একে আজাদ। পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন সভাপতি হুমায়ুন কবির (পিরোজপুরের ডাক), সহ-সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম (আমার দেশ), অনুপ কুমার সিকদার (ভোরের কাগজ), সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুরাদ (চ্যানেল ওয়ান ও যায়যায়দিন), কোষাধ্যক্ষ শেখ মোঃ রশিদ আল মুনান (এনটিভি ও ডেসটিনি), সাহিত্য, প্রকাশনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন মাসুদ (মুক্তবার্তা), দফতর ও পরিসম্পদ এসএম তানভীর আহমেদ (পূর্বাঞ্চল), নির্বাহী সদস্য গৌতম চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), একে আজাদ (সংবাদ), আবদুল আউয়াল গাজী (সংগ্রাম), এসএম সোহেল বিল্লাহ কাজল (জনতা), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (নয়াদিগন্ত) ও ইকবাল রেজা মাসুম (খবরপত্র)।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?