শাহজাহানপুরে স্বেচ্ছাশ্রমে খাল খনন ও বাঁধ নির্মাণ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ও খাল খননের উদ্যোগ নিয়েছে উপজেলার পরতেখুর গ্রামের বিভিন্ন বয়সী লোকজন।
জানা গেছে, খরা মৌসুমে পানি ধরে রাখতে খালে বাঁধ নির্মাণের পাশাপাশি খননের উদ্যোগ নিয়েছে পারতেখুর এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ। এতে ইরি চাষে পানির সুবিধা ও মাছ চাষের মাধ্যমে প্রায় দুই শতাধিক পরিবারে কর্মসংস্থান হবে। পারতেখুর বহুমুখী মত্স্য সমবায় সমিতির সভাপতি আতিকুজ্জামান সজিব এই উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয়রা জানান। এতে বেকার যুবকদের আয়ের সুযোগ হবে। এমনকি বর্ষা মৌসুমে আবাদি জমি জলাবদ্ধতায় তলিয়ে যাবে না। মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের একার পক্ষে সব কাজের বাস্তবায়ন সম্ভব নয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া