সংগঠন-সভা-সমাবেশ
মরুকরণ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করে উত্তরাঞ্চলকে মরু প্রক্রিয়ার হাত থেকে রক্ষার দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও পবা উপজেলাবাসী। জলবায়ু সঙ্কট মোকাবিলায় প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালু করে বরেন্দ্র অঞ্চলকে রক্ষার দাবিতে গত বুধবার দুপুরে পবা উপজেলার নওহাটা বাজারে মানববন্ধন থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী মানুষ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মকবুল হুসাইন। নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদর আহ্বায়ক জামাত খান। পবা প্রতিনিধি
আমার দেশ আক্রান্তে বাগমারায় নিন্দা
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহীর বাগমারার সাংবাদিকরা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আফাজ্জল হোসেন। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, তাহেরপুর পৌর মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক, সম্পাদক আশরাফুল ইসলাম আশু, জহুরুল ইসলাম প্রমুখ। বাগমারা প্রতিনিধি
বাগমারায় স্যানিটেশন বিষয়ক সভা
বাগমারায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ক সভা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিটিজেন কমিটির সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আয়েশা আকতার কণা। অনুষ্ঠানে উপজেলার মোট পরিবার অনুপাতে স্যানিটেশনের সংখ্যা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়নের সিটিজেন কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভার্কের উপজেলা ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মোমেনা খাতুন। বাগমারা প্রতিনিধি
রাসিকে আফগান প্রতিনিধিদল
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সরকার কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আফগানিস্তানের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সমন্বয়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলটি সম্প্রতি নগর ভবনে আসে এবং মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। মতবিনিময় সভায় রাসিকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
তানোর প্রেসক্লাবের নিন্দা
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদককে হুমকি ও রিপোর্টারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তানোর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। ক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইসাহাক আলী, সহ-সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এম. রায়হান আলী, অর্থ সম্পাদক তানোর সংবাদদাতা আতাউর রহমান প্রমুখ। তানোর প্রতিনিধি
ইমামদের সনদপত্র বিতরণ
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ২২৩তম ব্যাচের রিফ্রেশার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণী অনুষ্ঠান একাডেমির উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল প্রবাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান প্রশিক্ষক আলমগীর হায়দার।
ছাগল বিতরণী অনুষ্ঠান
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাজিয়া সুলতানা, হাবিবা বেগম, ইউপি সচিব গোলাম সাকলায়েন প্রমুখ।
মোহনপুরে ব্র্যাকের কর্মশালা
মোহনপুর শাখা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোর-কিশোরীসহ বিভিন্ন পেশাজীবীকে নিয়ে কিশোর-কিশোরীর উন্নয়নের লক্ষ্যে একদিনের কর্মশালা উপজেলার আমরাইল প্রাথমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক আবুল কালাম শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন পবা ব্র্যাক এডিপি শাখার প্রশিক্ষক শাম্মি আক্তার, মোহনপুর উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক মফিজুর রহামন মধু প্রমুখ। মোহনপুর প্রতিনিধি
বাঘায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ সভা
বাঘার বাউসা ইউনিয়নে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা স্ব-উন্নয়নের আয়োজনে ভিজিলেন্স টিমের সদস্য কাজী নায়েব আলীর সভাপতিত্বে পারিবারিক সহিংসতা প্রতিরোধক এক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য কামরুজ্জামান রিপন, তছলিমা বেগম, অ্যাডভোকেট শারমিন মুশতারী খান লাবণী, প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বক্তারা বাল্যবিয়ে, যৌতুকের কুফলসহ পারিবারিক সহিংসতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাঘা প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া