Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঝিনাইগাতীতে পিআইও’র দুর্নীতি নিয়ে তোলপাড়

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
ঝিনাইগাতীর ত্রাণ কর্তার (পিআইও) এক ইউপি সদস্যের বাড়ি যাওয়ার রাস্তায় বরাদ্দ করেছেন ২৩ লাখ টাকার সেতু। আবার তা নির্মাণের জন্য গোপনে টেন্ডার আহ্বান ও ওই ইউপি সদস্যের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলেই কাজটি প্রদানের পাঁয়তারার খবরে ঝিনাইগাতীতে চলছে তোলপাড়। জানা গেছে, রামেরকুড়া শহীদ মিনার হতে মোল্লাবাড়ী রাস্তায়, শাহাতীখালের উপর তাহের মেম্বারের বাড়ির পাশে সরকারের ২৩ লাখ টাকা ব্যয়ে ৩র্৩-১র্০ দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের গোপন টেন্ডার আহ্বান করা হয় গত ২২ নভেম্বর। স্মারক নং প্রঃ বাঃআঃ/৫২/২০০৯-২০১০/৪৮৬ দরপত্র নং ০১/২০০৯-২০১০ অর্থবছরে ৩র্৩-১র্০ দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের টেন্ডার বিজ্ঞপ্তিটিও নামসর্বস্ব প্রচারবিহীন দুটি অখ্যাত পত্রিকায় প্রচার দেখিয়ে ঝিনাইগাতী ও শেরপুর ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে ওই ঠিকাদারকে দিয়ে নামে-বেনামে ১৪টি সিডিউল ক্রয় দেখিয়ে গত ২০ ডিসেম্বর মাত্র ৪টি টেন্ডার শিডিউল দাখিল করা হয়। যা কিনা পিআইও’র পছন্দের ঠিকাদার কর্তৃক দাখিল করা। তাও আবার একটিতে নেই কোনো বিডি। এখন শুধু বাকি সরকারি নিয়মানুযায়ী লটারি। লটারী হলে যে নামই উঠুক কাজটি পেয়ে যাবে পিআইও’র পছন্দের ঠিকাদার। ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার পর ঝিনাইগাতীতে শুরু হয়েছে তোলপাড়। ঠিকাদাররা কৃষিমন্ত্রী, শেরপুরের জেলা প্রশাসক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এবং শেরপুর প্রেসক্লাব ও স্থানীয় সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন। এদিকে ২৩ ডিসেম্বর শেরপুর জজ কোর্টের আইনজীবী তাপস চন্দ্র দাস কাজটি গোপন টেন্ডারের মাধ্যমে বাগিয়ে নেয়ার পাঁয়তারা খবর জানতে ঝিনাইগাতীর ইউএনও এবং পিআইওকে উকিল নোটিশ প্রদান করেছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?