Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এক পলকে

সবজি চাষীদের অভিজ্ঞতা
ঝিনাইদহের সবজি চাষীরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে বাজার-ঘাটে দালাল ফড়িয়াদের হাত থেকে তাদের রক্ষার দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে ঝিনাইদহ এইড কমপ্লেক্সে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সবজি চাষীদের নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভায় সবজি চাষীরা এই আহ্বান জানান। শিক্ষাবিদ এমএন শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রমা রানী রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খান, বিটিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল কাজল, এইডের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, কৃষক আবুল হোসেন, শাহজাহান আলী ও বীজ ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ। কুষকরা অভিযোগ করেন বাজার-ঘাটে সবজি বিক্রি করতে গিয়ে তারা হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে কম দামে পণ্য বিক্রি করে। ঝিনাইদহ প্রতিনিধি
সড়কে গাছ চুরি
শেরপুরের শ্রীবরদী থেকে কর্ণঝোরা সড়কের দু’পাশের শত শত মূল্যবান গাছ দীর্ঘদিন ধরে চুরি হয়ে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ ৯০ দশকের দিকে সড়ক সংরক্ষণের জন্য এ সড়কের প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ দু’পাশে গাছগুলো লাগিয়েছিল। ক’মাস ধরে রাতে চলছে এসব বৃক্ষ নিধনের প্রতিযোগিতা। এতে প্রায় সিংহভাগ গাছ এখন আর নেই। সরেজমিন গিয়ে দেখা যায়, সারি সারি এসব গাছের ফাঁকে ফাঁকে রয়েছে চুরি হওয়া গাছের গোড়া। আবার অনেক স্থানেই গাছের গোড়া মাটি থেকে তুলে নিয়ে গেছে। এলাকাবাসী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রেজ্জাক মজনু তার লোকজন দিয়ে এসব গাছ চুরি করছে। এ ব্যাপারে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানা গেছে। শ্রীবরদী প্রতিনিধি
ডাক কর্মচারীদের মৌন মিছিল
ডাক বিভাগে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, সুপ্রিমকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহালসহ ৫ দফা দাবিতে অনশন ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে নাটোর ডাক বিভাগীয় কর্মচারীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডাক কর্মচারীরা নাটোর প্রধান ডাকঘর থেকে মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে তারা। এতে উপস্থিত ছিলেন ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী সার্কেলের সভাপতি শহীদুল সিদ্দিকী, নাটোর ইউনিয়নের নেতা কামরুজ্জামান দেলোয়ার ও সুরাইয়া ইসলাম। নেতারা অবিলম্বে তাদের ৫ দফা মেনে নেয়ার দাবি জানান। নাটোর প্রতিনিধি
খেলাফত মজলিসের কমিটি
গত শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা শাখা গঠনের লক্ষ্যে এক সভা ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা মিরাশ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি জেনারেল মুফতি হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কাজল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, মাওলানা আবদুল মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে মাওলানা জিল্লুর রহমানকে সভাপতি, মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়। ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
জেলা আমিরের শপথ গ্রহণ
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত পটুয়াখালী জেলা আমির একেএম ফখরুদ্দীন খান রাযী শপথ গ্রহণ করেছেন। গত শুক্রবার সকালে জেলা জামায়াত কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের বরিশাল মহানগরী আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী জেলা আমির মাওলানা আশরাফ আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক শাহআলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলহাজ নাজমুল আহসানসহ জামায়াতের জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা নেতারা। পটুয়াখালী প্রতিনিধি
রুকন সম্মেলন
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও মজলিসে শূরার নির্বাচন ও শপথ উপলক্ষে গত শুক্রবার জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত আমির অ্যাডভোকেট আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান। এতে অন্যদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট খোন্দকার হাফিজুর রহমান, সাবেক জেলা আমির ও বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আলম এবং সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুস সালাম। সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের শপথ, জেলা মজলিসে শূরা, উপজেলা ও পৌর এলাকার আমির নির্বাচন করা হয়। রুকনরা ব্যালটের মাধ্যমে নির্বাচনে তাদের ভোট প্রদান করেন। সিরাজগঞ্জ প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?