Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গ্যাসের দাবিতে চুয়াডাঙ্গায় আন্দোলন জোরদার হচ্ছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
গ্যাস পাইপলাইন স্থাপন প্রকল্পে চুয়াডাঙ্গার নাম অন্তর্ভুক্ত করে গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। জেলাবাসীর এ প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে গঠন করা হয়েছে নাগরিক ফোরাম নামে সর্বদলীয় সংগ্রাম কমিটি। শুক্রবার রাত ৮ টায় জেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময়ের পর এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোঃ টোটন, বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবদুল জব্বার সোনা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাসদের (ইনু) সভাপতি সাইফুল ইসলাম পিনু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পাটির নেতা আলাউদ্দিন ওমর, গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক লিটু বিশ্বাস প্রমুখ ।
কমিটিতে চুয়াডাঙা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার ছেলুনের ছোট ভাই চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোঃ টোটনকে আহ্বায়ক এবং জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলুকে সদস্য সচিবসহ উপজেলা ও প্রতিটি ইউপি চেয়ারম্যন,পৌর মেয়র,আইনজীবী মুক্তিযোদ্ধা ,সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কমিটির সদস্য করা হয়। কমিটির সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় জেলাবাসীর প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। আন্দোলনকে বেগমান করতে কমিটির সদস্যরা গত শনিবার দিনভর জেলার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চুয়াডাঙা জেলাকে বাদ দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের ৫ জেলা যথাক্রমে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলাকে গ্যাস সংযোগের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহনকরা হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সুতিকাগার এই অতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলাকে গ্যাস সংযোগের আওতার বাইরে রাখার খবর চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?