Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শহর থেকে দূরে

দৌলতখানে ওয়াটসানমেলা
ভোলার দৌলতখানে ৩ দিনব্যাপী ওয়াটসান মেলা বুধবার শেষ হয়েছে। বেসরকারি সংস্থা উশিক দলিল উদ্দীন খান খাদিজা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে। এনজিও ফোরাম, সেভ দ্য চিলড্রেন ইউএসএ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়। দৌলতখান (ভোলা) প্রতিনিধি
কালিহাতীতে অভিবাসীদের সাফল্য নিয়ে সেমিনার
গত বৃহস্পতিবার কালিহাতী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিরে আসা অভিবাসীদের সাফল্য কথা বিষয়ক সেমিনার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। আইএলও’র অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) সহযোগিতায় স্থানীয় সংগঠন আরপিডি ও আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল হাসান আরপিডিও। নির্বাহী পরিচালক রওশন আরা লিলির সভাপতিত্বে মূল বিষয় উপস্থাপন করেন রামরুর সিনিয়র প্রোগ্রাম অফিসার মেরিনা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান ঠাণ্ডু, শাহাদত হোসেন, হাজী আবদুল আলিম, ব্যাংকার আলাউদ্দীন আকন্দ, মোহাম্মদ গোলাম রব্বানী খান প্রমুখ। সেমিনারে ৩০ জন ফিরে আসা অভিবাসী তাদের সাফল্য কথা বর্ণনা করেন। কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
বাজিতপুরে কমিউনিটি পুলিশের মতবিনিময়
কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহার সভাপতিত্বে কমিউনিটি পুলিশে অপেন হাউস ডে’র মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলার ভারপ্রাপ্ত এসপি এআরএম আলিফ। বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান মিজবাহউদ্দিন, মিজবাহ আহমেদ শাফী, অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সাংবাদিক রকিব পারভেজ, মহিউদ্দিন লিটন, শেখ বদরুল হক শোয়েব, ইসমাইল মিয়া, শেখ মোঃ তসলিম। বাজিতপুর প্রতিনিধি
ড. মঈন খানের সংবর্ধনা সভায় সন্ত্রাসী হামলার নিন্দা
নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের সংবর্ধনা সভায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি সোহেল হোসনাইন কায়কোবাদ, সাধারণ সম্পাদক প্রমুখ। কুড়িগ্রাম প্রতিনিধি
বরিশাল প্রেসক্লাবের নির্বাচন
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানিয়ে গত শুক্রবার বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগের রাতে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অ্যাডভোকেট এসএম ইকবাল সভাপতি ও লিটন বাশার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ও এম. মোবারক আলী, সহ-সাধারণ সম্পাদক পদে কাজী রাসেল আবদুল্লাহ আল রাসেল, দফতর সম্পাদক পদে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কাজী আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে আজাদ আলাউদ্দিন, পাঠাগার সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বেলায়েত বাবলু। ৭টি সদস্যপদে নির্বাচিতরা হলেন জি. এম. বাবর আলী, আখতার ফারুক শাহিন, ফিরদাউস সোহাগ, মিরাজ আহাম্মেদ, সোনিয়া রহমান, কাজী মকবুল হোসেন ও অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বরিশাল অফিস
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?