শান্তি ও কল্যাণ কামনার মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত
আমার দেশ ডেস্ক
নানা কর্মসূচি, আনন্দ, উত্সাহ-উদ্দীপনা এবং গির্জায় গির্জায় দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে শুক্রবার সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত খবর আমাদের প্রতিনিধিদের :
গৌরনদী : গৌরনদী ক্যাথলিক চার্চকে সাজানো হয়েছিল বর্ণাঢ্য সাজে। এ উপলক্ষে গীতি আলেখ্য, বাণী পাঠ, অনুদান, যিশু স্থাপন, পবিত্র খ্রিস্টযাগ, ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের পাশাপাশি দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার লাজারুস গোমেজ সিএসসি।
নড়াইল : নড়াইলের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন তার কার্যালয়ে বড়দিনের কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান মিশনের সভাপতি দানিয়েল সুজিত বোস, এনডিসি তাসকির-উজ-জামান প্রমুখ। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শহরের কুড়িগ্রামস্থ বাংলাদেশ খ্রিস্টিয়ান মিশনে স্টার উত্তোলন, মিশনের প্রতিষ্ঠাতা পরোলাকগত রেভারেন্ড স্যামুয়েল সুবাস বোসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিশেষ প্রার্থনা, দুস্থদের মাঝে উন্নত খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : বড়দিন উপলক্ষে এলাকার খ্রিস্টান পাড়াগুলোতে ছিল ব্যাপক আনন্দ ও উত্সবের আমেজ। উপসনালয়ে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, ঘরবাড়ি ও ক্রিসমাস ট্রি সাজানো ইত্যাদি ছিল বড়দিনের উত্সব পালনের আয়োজন। এছাড়াও উপহার বিনিময়, পরস্পরের মধ্যে ভালোবাসার আদান-প্রদান, বাড়িতে বািড়তে বেড়ানো ও আপ্যায়নে সারা দিন আনন্দ-উত্সবে মুখরিত ছিল কাপ্তাই ও রাঙ্গুনিয়ার খ্রিস্টান পল্লী। চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে বড়দিন উপলক্ষে রোগীদের মধ্যে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মং স্টিফেন চৌধুরী বড়দিন উপলক্ষে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার বাসভবনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মধ্যাহ্ন ও নৈশভোজের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বড়দিন উপলক্ষে বাড়িতে বাড়িতে ও গির্জায় ক্রিসমাস ট্রি সাজানো হয়। টাঙানো হয় বড়দিনের তারা । বর্ণিল সাজে সাজানো হয় গির্জা। জেলার প্রতিটি খিস্টান পরিবারে বিরাজ করেছে উত্সবের আমেজ। গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যানার টাঙিয়ে বড় দিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে চার্চে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। তারপর শুরু হয় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে যিশু খ্রিস্টের উপর আলোচনা সভা। শহরে বের করা হবে নগর কীর্তন। সকালে সদরের ১৪টি, টুঙ্গিপাড়ার ২টি, মুকসুদপুরের ১২টি, কাশিয়ানীর ১টি ও কোটালীপাড়ার ৬০টি গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সাভার : সাভারে শুভ বড়দিন উপলক্ষে ২২টি গির্জাকে মনোরম সাজে সাজানো হয়। খ্রিস্টান পল্লী ধরেন্ডা কমলাপুর, আনন্দপুর, জালেশ্বরসহ গির্জায় গির্জায় ক্রিসমাস ট্রি বসানো হয়। বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। নতুন কাপড় পরে গির্জায় ধর্মীয় কর্মযজ্ঞে অংশ নেয় ছোট-বড় সবাই।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া