গ্রেফতার হামলা সংঘর্ষ
আমার দেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লিফায়েতপুর গ্রামে শুক্রবার জমিজমা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাধীন। এ ব্যাপারে থানায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামে মানিক ও ইনতাজের মধ্যে স্থানীয় বাজারের একটি জমিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইন্তাজ আলী, শুকুর আলী, কালু, বাহার, আতাহার, চিনু, শাহীন রেজা ও চাহার আলী আহত হয়।
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলা বেগুনবাড়িয়া, জামালপুর, লক্ষ্মীখোল এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ বিল্লাল ও রাহুলকে এবং অন্যান্য মামলায় পিয়ার মণ্ডল, জিয়ারুল, ছামছুজ্জামান ঝন্টু, কাউছার ও রাহাতুলকে আটক করেছে।
সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গত বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও নারী নির্যাতনের পৃথক মামলার পলাতক দুই আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে স্বর্ণ ডাকাতি মামলার পলাতক আসামি আনোয়ারুল করিম জাবেদকে গ্রেফতার করা হয়। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ওই গ্রামের আবু মিয়ার ছেলে। এর আগের রাতে উপজেলার নন্দীরপাড় গ্রাম থেকে নারী নির্যাতন মামলার পলাতক আসামি মোঃ শাহিন এবং উপজেলার ছাতারপাইয়া বাজারের দীঘিরপাড় থেকে জসিম উদ্দিন, কবির হোসেন, মনির হোসেন ও জাফর আহমেদ নামে চারজনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করা হয়।
এদিকে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে গুরুতর আহত ইসমাইল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং আবদুল মতিন, লোকমান হোসেন, মোহাম্মদ হালিম, আবদুল জব্বার ও মোহাম্মদ হারিছকে সেনবাগ ৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : দেওয়ানগঞ্জে একই পরিবারের ছয়জনকে নেশা খাইয়ে অজ্ঞান করে বাড়ির সর্বস্ব লুট করে নিয়েছে একটি প্রতারক দল। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবশুর পূর্বপাড়া গ্রামে। প্রতারকরা ওই পরিবারের ৪ বছরের শিশুসহ ৬ জনকে বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ঘরের স্টিলের আলমারি ভেঙে ৩০ হাজার নগদ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, জামাকাপড় এবং জমির কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া