Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পাল্টাপাল্টি হামলার জের : বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা

বরিশাল অফিস
বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গত বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভসহ আল্টিমেটাম দিয়েছে প্রতিপক্ষরা। মিজানুর রহমান বাবুল নামের এক ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারও করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিএম কলেজে অনার্স প্রথম বর্ষের ফরম সংগ্রহে মেয়েদের লাইনে দাড়ানো নিয়ে খলিলুর রহমান ও নাদিমের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খলিলকে মারধর করে নাদিমসহ তার সঙ্গীরা। এর প্রতিশোধ নিতে খলিল ও তার দলবল ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে হিমু, নাদিম ও খলিল আহত হয়। এরপর প্রথম গেটের সামনে নাদিমকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে জখম করা হয়। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্র-ছাত্রীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কলেজের একাধিক শিক্ষক ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশও মোতায়েন করা হয় ক্যাম্পাসে। এদিকে নাদিমকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রলীগের একটি অংশ নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে। এদিকে বৃহস্পতিবার রাতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএম কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান বাবুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং অন্যদেরও সতর্ক করে দেয়া হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?