Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আজ সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৭৫তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার
আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭৫তম জন্মদিন। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনেরও ৭৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে বাংলা একাডেমীসহ লেখক সমাজ ও প্রকাশনা সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। লেখকদ্বয়ের পারিবারিকভাবেও আয়োজন করা হয়েছে জন্মদিনের অনুষ্ঠান। লেখক সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার ধরলা গ্রামে জন্মগ্রহণ করেন। একই সালের একই দিনে বিক্রমপুরের (বর্তমানে মুন্সীগঞ্জ) পাউসার গ্রামে জন্মগ্রহণ করেন কথাশিল্পী রাবেয়া খাতুন। বাংলা সাহিত্যের দুই বরেণ্য লেখক সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনের ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমীর সেমিনার কক্ষে বিকাল ৪টায় অনুষ্ঠেয় এ সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখকরা আলোচনায় অংশ নেবেন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর চেয়ারম্যান জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব সৈয়দ হকের ৭৫তম জন্মোত্সব উদযাপন করবে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের এই ৭৫তম জন্মদিনে তার বিখ্যাত উপন্যাস মধুমতির ইংরেজি অনুবাদের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল শেরাটনে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?