জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন : মেজর মেহবুব চোরম্যান হুমায়ুন কবীর মহাসচিব
মেজর (অব.) এমএম মেহবুব রহমানকে চেয়ারম্যান এবং হুমায়ুন কবীর বেপারীকে মহাসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার ফাউন্ডেশনের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে জেডআইএম মোস্তফা আলী এমপি, ভাইস চেয়ারম্যান পদে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আকন কুদ্দুসুর রহমান, ডা. এমএ আজিজ, ব্যারিস্টার পারভেজ আহমেদ, অ্যাডভোকেট রোজিনা আকতার ডলি খান, শামসুল হুদা পাটোয়ারী, অ্যাড. শাহজাহান আলী, মঞ্জুর হোসেন ঈশা ও কবি আবদুস সাত্তার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. হাবিব মিয়াজী, যুগ্ম মহাসচিব এমএইচ কবির, আলতাফ হোসেন, মোঃ আলাউদ্দিন ও কেরামত আলী রাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


