Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পিংকি তাকিয়ে আপনার দিকে

স্টাফ রিপোর্টার
বয়স আর কত হবে তার? মাত্র ১৪ বছর। বয়সটাই দুরন্ত দস্যিপনার। প্রতিটা বিকেল কাটানোর বৌছি, দাঁড়িয়াবান্ধা খেলে বন্ধুদের সঙ্গে হাসিন-খেলায় মেতে ওঠার। কিন্তু খেলার সঙ্গীরা যখন মাঠে কাটায় আনন্দময় মুহূর্তে বিছানায় শুয়ে পিংকি ভাবে, কখন সে সুস্থ হবে? ফিরবে মাঠে? খেলে বেড়াতে পারবে আর সবার মতো। পিংকির হৃদয়ে যে ধরা পড়েছে ছিদ্র! চিকিত্সকেরা জানিয়েছেন, প্রতিদিনই বেড়ে চলেছে সেই ছিদ্রের আকার। আর কমে যাচ্ছে তার বেঁচে থাকার সম্ভানা। চিকিত্সাধীন অবস্থাতেই তার শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে একটি ভাল্ব। আক্রান্ত অন্য ভাল্বটিরও। পিংকির প্রয়োজন দ্রুত উন্নতমানের চিকিত্সা। আর এর জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। রাজশাহীর শহদি মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্রীর মধ্যবিত্ত বাবার পক্ষে এই চিকিত্সা ব্যয়ের পুরোটা বহন করা সম্ভব নয়। কিন্তু সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তাই বাঁচিয়ে দিতে পারে সম্ভাবনাময় একটি প্রাণ। সেই আশাতেই পিংকি আর তার পরিবার তাকিয়ে আছে আপনার দিকে। সাহায্য পাঠানোর ঠিকানা : শামসুল হক টেংকু, সঞ্চয়ী হিসান নং : ২০৭-২০০-১৯৬৫০, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?