বুয়েটে ৩ দিনব্যাপী যন্ত্রকৌশল সম্মেলন শুরু : জনগণের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে গবেষণা করুন : শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী যন্ত্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এ উপলক্ষে বসেছে যন্ত্রকৌশল সম্পর্কিত নানা পণ্যের মেলা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুরসহ ১০টি উন্নত দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে চলছে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। তিন দিনে ১৫০টি গবেষণা প্রবন্ধ এতে উপস্থাপন ও আলোচনা-পর্যালোচনা করা হবে।
যন্ত্রকৌশল বিষয়ক ৮ম এ সম্মেলন গতকাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনীতে তিনি জনগণের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে একাডেমিশিয়ানদের পরামর্শ দেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে বুয়েটকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. দীপক কান্তি দাশের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন তথ্য, বিজ্ঞান ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বুয়েট ভিসি প্রফেসর ড. এএমএম শফিউল্লাহ, প্রোভিসি ড. এম হাবিবুর রহমান, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রায়হান মোঃ আলী প্রমুখ। সম্মেলন উপলক্ষে বুয়েট ক্যাম্পাসে সরকারি ও আধাসরকারি ব্যক্তিমালিকানাধীন ৪১টি মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন পণ্যসহ ৫৫টি স্টল বসেছে।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া