Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধি এবং বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালাদের জুলুম-অত্যাচার বন্ধের দাবিতে ঢাকাস্থ ভাড়াটিয়া ঐক্য পরিষদ গতকাল শনিবার এক মানবন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন এলাকার শত শত ভাড়াটিয়া অংশগ্রহণ করেন।
পরিষদের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ হযরত আলী, সহ-সভাপতি সাংবাদিক এটিএম মমতাজুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন-উর-রশিদ, সাংগঠনিক সম্পাদক এমারত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফা জামান, এবিএম খায়রুল লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকার কর্তৃক রাজধানীতে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ, পানি, গ্যাস, বিদ্যুত্ বা অন্যান্য অজুহাত দেখিয়ে যখন তখন বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ, সব ধরনের লিখিত চুক্তি ও বাড়িভাড়ার রসিদ প্রদান, বছরের শুরুতে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ এবং কমপক্ষে দু’বছরের নিচে ভাড়া বৃদ্ধি না করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে বক্তারা বাড়িওয়ালাদের ভাড়া নিয়ে জুলুম-অত্যাচার বন্ধে এবং এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ নীতিমালা তৈরির জন্য অনতিবিলম্বে সরকারকে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?