Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মিরপুরে প্রশিকা ভবন থেকে ১৫ বস্তা ইট ও বিপুল লাঠিসোটা উদ্ধার

স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরে প্রশিকা ভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল ভবনের ভেতর থেকে বিপুল পরিমাণ লাঠিসোটা ও ইটপাটকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পল্লবী থানার ওসি ইকবাল হক জানান, ভবনের ভেতর ইটপাটকেল, লাঠিসোটা, লোহার রড ইত্যাদি মজুত রাখা আছে খবরে তারা ভবনে তল্লাশি করেন। প্রশিকার কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন তিনি। পুলিশি তল্লাশিতে নাশকতার উদ্দেশ্য নিয়ে আসা ১৫ বস্তা ভাঙা ইট, বিপুল পরিমাণ লাঠিসোটা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক পক্ষ ও তার বিরোধী পক্ষের মধ্যে বিরোধের জের ধরে প্রশিকায় দীর্ঘদিন থেকে অচলাবস্থা বিরাজ করছে। এর আগেও একাধিকবার প্রশিকায় হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?