ফতুল্লায় ভরাট খাল খনন নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ফতুল্লা শিল্পাঞ্চলের চরবক্তাবলীতে ভরাট হয়ে যাওয়া একটি খাল খননকে কেন্দ্র করে গতকাল দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত গনি (৩৫), তাজুল (৩২) এবং আসলামকে (৩০) ফতুল্লার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও দুই গ্রামের অধিবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল জানান, গতকাল সকালে চরবক্তাবলীতে পাশের গ্রাম আকবরনগর থেকে একদল লোক এসে গ্রামের ভরাট হয়ে যাওয়া চরবক্তাবলী খালটি খনন শুরু করে। তারা খালের ভরাট অংশ ছাড়াও আশপাশের জমির মাটি কাটা শুরু করলে চরবক্তাবলী গ্রামের আসলামের নেতৃত্বে গ্রামবাসী তাতে বাধা দেয়। এতে মাটি কাটতে আসা আকবরনগরের গনি ও তার লোকজনের সঙ্গে চরবক্তাবলীর আসলাম ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে গনি, তাজুল ও আসলামসহ ১০ জন আহত হন। চরবক্তাবলী গ্রামের অধিবাসীরা অভিযোগ করেন, আকবরনগর গ্রামে বেশকিছু ইটভাটা রয়েছে। সেসব ইটভাটার মাটির জন্যই ওই গ্রামের লোকজন জোর করে চরবক্তাবলী গ্রামে এসে খাল খননের নামে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজুল ইসলাম ও শওকত আলী এবং বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ঘটনাস্থলে গিয়ে দুই গ্রামবাসীর সঙ্গে সমঝোতা করে দেন। কিন্তু তারপরও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া