‘নগরীতে সাইকেল চলার উপযোগী সড়ক চাই’
স্টাফ রিপোর্টার
সুস্থ দেহ, অর্থনীতি, পরিবেশের উন্নয়ন ও নগরকে বাসযোগ্য করতে সাইকেল চলাচল উপযোগী সড়ক তৈরির দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা।
গতকাল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ডব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে ‘সাইকেলে চলাচল উপযোগী পরিবেশের জন্য’ সাইকেল শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু করে শাহবাগ-মত্স্যভবন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সাইকেল শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক কামরুল আহসান খানের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তৃতা করেন এস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এআর খান, প্ল্যানিং কমিশনের সাবেক সদস্য ড. আনিসুর রহমান, বাপা’র সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম, জাতীয় ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, সংস্কৃতিকর্মী ম. হামিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, বাপা’র মহিদুল হক খান, বাইসাইকেল মার্চেন্ট-আসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, জাতীয় সাইক্লিং ফেডারেশনের পারভেজ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে প্রতিরোধযোগ্য অসংক্রামক রোগের (ডায়াবেটিস, হৃদরোগ, ব্লাডপ্রেসার ও মুটিয়ে যাওয়া) কারণে দিন দিন মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২১০০ কিমি সাইক্লিং করলে ৫০ ভাগ মুটিয়ে যাওয়া, ৩০ ভাগ ব্লাডপ্রেসার, ৫০ ভাগ হৃদরোগ ও ৫০ ভাগ ডায়াবেটিস হ্রাস পায়। পাশাপাশি অতিরিক্ত যান্ত্রিক যানবাহনের নির্ভরতার কারণে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ। বিশ্বে পরিবহন খাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারজনিত কারণে ২৫ শতাংশ কার্বন নির্গমন হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। পরিবহন ব্যবস্থায় সাইকেলের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কার্বন নির্গমন হ্রাস করা সম্ভব।
আগামী ৩ ও ৪ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বেন আয়োজিত বাংলাদেশের পরিবেশ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এ সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া