মার্কিন যাত্রীবাহী বিমান উড়িয়ে দেয়ার চেষ্টা নস্যাত্
রয়টার্স, এএফপি
আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এক নাইজেরীয় শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয়ার চেষ্টা করলে বিমানের যাত্রী ও ক্রুরা তাকে প্রতিহত করে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি আমস্টারডাম থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে যাচ্ছিল। এতে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল। বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় ওই নাইজেরীয় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। এছাড়া যাত্রীদের দু’জনও সামান্য আহত হয়। তবে তাদের নিরাপদে বিমান থেকে নামিয়ে নেয়া হয়েছে এবং হামলাকারীকে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এটা একটি সন্ত্রাসী হামলার চেষ্টা বলেই আমাদের ধারণা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই মুহূর্তে ক্রিসমাসের ছুটি কাটাতে হাওয়াই রয়েছেন। তিনি সার্বক্ষণিক বিষয়টির খোঁজ-খবর নেন এবং হোমল্যান্ড সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কমিটির পিটার কিং জানান, বিস্ফোরকটি ‘যথেষ্ট স্পর্শকাতর’। নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ফেডারেল কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে আব্দুল ফারুক আব্দুলমুতাল্লাব বলে শনাক্ত করেছে। এবিসি নিউজ ও এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে প্রকৌশল বিভাগে পড়াশুনা করছে।
মি. কিং সিএনএনকে বলেন, তার সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে নথিপত্রে জানা গেছে। আমার ধারণা, তার সঙ্গে আল কায়দার সংযোগ রয়েছে, গোয়েন্দা তথ্য অনুসন্ধান করলে নিশ্চিতভাবে চরমপন্থী সন্ত্রাসীদের তালিকা থেকে তার নাম বেরিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের একটি বিমানে শুক্রবার এক যাত্রীর বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টাকে ‘সন্ত্রাসবাদের একটি প্রচেষ্টা’ বলে অভিহিত করা হয়েছে।
আমস্টারডাম থেকে ডেট্রয়েটগামী নর্থওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা বলেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনা সত্ত্বেও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কোনো সন্ত্রাসী হুমকির সতর্কতা জারি করেনি।’ তিনি বলেন, ‘কোনো ধরনের হুমকি সতর্কতা ছাড়াই এখন থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’ নর্থওয়েস্টের ডেল্টা কোম্পানির মহিলা মুখপাত্র সুসান ইলিয়ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক যাত্রী আগুন লাগানোর চেষ্টা করেন এবং প্রাথমিকভাবে একে আতশবাজি বলে বর্ণনা করা হয়। তিনি বলেন, ‘ওই যাত্রীকে তাত্ক্ষণিকভাবে নিবৃত্ত করা হয় এবং ডেল্টা তদন্ত কাজে কর্তৃপক্ষকে সহায়তা করছে।’ মার্কিন প্রতিনিধি পিটার কিং ফক্স নিউজকে বলেন, যাত্রীটি নাইজেরিয়ার নাগরিক। তিনি বলেন, ‘ওই যাত্রীর সঙ্গে অবশ্যই সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে।’
নর্থওয়েস্ট এয়ারলাইন্সের মালিক প্রতিষ্ঠান ‘ডেল্টা’র এক মুখপাত্র সুসান এলিয়ট অবশ্য বলেন, বিমান চলার পর ব্যক্তিটি নেহাতই একটি ছোট আতশবাজি ফাটিয়েছিল। তবে আতশবাজিটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। তিনি জানান, কিভাবে সে একটি বিস্ফোরক নিয়ে বিমানে পদার্পণ করেছিল সে বিষয়ে এখনও তদন্ত চলছে এবং এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা বিভাগকে সর্বতোভাবে সাহায্য করছে ‘ডেল্টা’। তার পরেও বিমানবন্দরগুলোতে নিরাপত্তা আরও জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া তিনি নিজে নিয়মিতভাবে ঘটনার তদন্তের ফলাফলের দিকেও নজর রাখছেন। তিনি বলেন, ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর বয়োজ্যেষ্ঠ রিপাবলিকান পিটার কিংস আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশজুড়ে। শেষ খবর অনুযায়ী, ‘নর্থওয়েস্ট এয়ারলাইন্স’-এর এয়ারবাস ৩৩০ বিমানটি কোনোরকম সমস্যা ছাড়াই ডেট্রয়েট-এ অবতরণ করেছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া