Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গান থেকে দূরে সরে যাচ্ছি না : পার্থ বড়ুয়া

সাক্ষাত্কার : বিনোদন প্রতিবেদক
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জলকণা’। ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। নাটক ও গান-বাজনা নিয়ে বিনোদনের সঙ্গে কথা বলেছেন তিনি।
--নাটকে আপনি প্রবাস জীবনের মোহ কাটাতে চাইছেন, এর কারণ কী?
প্রবাসী হয়ে দেশের বাইরে থাকার ইচ্ছের মৃত্যু ঘটবে। কারণ আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সে আর কেউ নয়, আমার ছেলেবেলার বন্ধু তারিন।
--তারিন কি আপনার ভালোবাসায় সাড়া দেবে?
নাটকের এ পর্যায়ে এসে কাহিনী একটু ভিন্ন দিকে মোড় নেবে। তারিন আমার ছেলেবেলার বন্ধু হলেও প্রেমিকা রূপে ধরা দেবে না। তারিনের প্রত্যাখ্যানে আমি ক্রমে অসহায় হয়ে পড়ব। তখন পাশে এসে দাঁড়াবে তার বড় বোন সুইটি। তার পরই ঘটবে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
--অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে গান-বাজনা থেকে সরে দাঁড়াচ্ছেন কি?
না, এ কথা ভুলেও বলা ঠিক হবে না। আমি গান-বাজনা থেকে দূরে সরে যাচ্ছি না। এটা ঠিক যে সম্প্রতি বেশকিছু নাটকে অভিনয় করেছি। তার মানে এই নয় যে আমি গান থেকে দূরে সরে যাচ্ছি। আমি গানের মানুষ এবং আজীবন গান নিয়েই থাকতে চাই।
--গান-বাজনার খবর কী?
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে বেশকিছু দিন ব্যস্ত রয়েছি। এ জন্য অন্য কোনো অ্যালবামের কাজ করা হয়ে ওঠেনি।
--সোলসের অ্যালবাম প্রকাশের খবর শোনা গেলেও তা প্রকাশ হচ্ছে না কেন?
সোলসের নতুন অ্যালবামের কাজ প্রায় শেষ। বিভিন্ন সময় বিভিন্ন কারণে অ্যালবামের কাজ শেষ করা হয়ে ওঠেনি বলেই প্রকাশ করা সম্ভব হয়নি। আশা করছি, সোলসের ‘জ্যাম’ অ্যালবামটি আগামী বছরের প্রথম দিকেই প্রকাশ করতে পারব।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?