Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মিউচুয়াল ফান্ডস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে নতুন একটি সংঘের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে তালিকাভুক্ত সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর নিজেদের স্বার্থরক্ষার পাশাপাশি পুঁজিবাজার উন্নয়নে এ অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। সংঘটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য সব সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, ট্রাস্টি, কাস্টডিয়ান, সেন্ট্রাল ডিপোজিটরি সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। চারটি লক্ষ্যকে সামনে রেখে অ্যাসোসিয়েশন কাজ করবে।
এগুলো হলো, দেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উন্নয়ন, মিউচুয়াল ফান্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন ও আগ্রহী করে তোলা, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত গবেষণা, উন্নয়ন ও নতুন প্রোডাক্ট প্রবর্তন এবং ব্যবসায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রথার প্রচলন করা। দেশে বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদকে সভাপতি, প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকতা মঈন আল কাশেমকে মহাসচিব করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এদিকে গঠিত আহ্বায়ক কমিটি প্রস্তাবিত সংঘের লোগো, স্লোগান, সংঘবিধি প্রণয়ন করবে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সভায় অ্যাসোসিয়েশন গঠনসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়। সভায় মিউচুয়াল ফান্ড খাতে বিদ্যমান সমস্যা নিয়ে সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির সঙ্গে অনতিবিলম্বে বৈঠকে বসার সিদ্ধান্তও নেয়া হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?