আইএসও সনদ পেল সিটি ব্যাংক এনএ
অর্থনৈতিক রিপোর্টার
প্রাতিষ্ঠানিক গ্রাহক গ্রুপকে হোলসেল ব্যাংকিং সেবা প্রদানের পুরস্কার হিসেবে আইএসও সার্টিফিকেট অর্জন করেছে সিটি ব্যাংক এনএ। মুডি ইন্টারন্যাশনাল এ সনদ প্রদান করে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার মামুন রশিদ বলেন, এ সনদ সিটির সেবাপ্রদানের কঠোর মান নিয়ন্ত্রণের একটি প্রমাণ এবং ব্যাংকটির সেবা সম্পর্কে বড় মাপের গ্রাহকরা আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ পাবে।
ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যাংকিং খাতে আইএসও সনদপ্রাপ্তি একটি বিরল ঘটনা। আর এর মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং সেবার একটি মানদণ্ড স্থাপিত হলো।

-
ব্যবসা বাণিজ্য

সাধারণ বিভাগ
আবহাওয়া