Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

৫ জানুয়ারি শুরু হচ্ছে আবাসন মেলা

অর্থনৈতিক রিপোর্টার
আগামী ৫ জানুয়ারি শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আসব রিহ্যাব মেলা। পাঁচ দিনব্যাপী এ মেলা বসবে রাজধানীর হোটেল শেরাটনে। মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। অন্যান্যবারের তুলনায় এবারের মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে চান আয়োজকরা। গতবারের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ছে। এবার মোট ২৬৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। যার মধ্যে ৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। এগুলো হচ্ছে—এইচএসবিসি, স্ট্যান্ডার্ড অ্যান্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক ও আইডিএলসি।
এবার টিকিটের দাম রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা, মাল্টিপল টিকিট ১০০ টাকা। মেলায় কো-স্পন্সর হিসেবে থাকছে ৩৪টি প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রিহ্যাব সপ্তাহ। মেলা কমিটির আহ্বায়ক সাঈদ নজরুল বিদ্যুত্ বলেন, এবারের মেলা গতবারের চেয়ে অনেক বেশি সফল হবে বলে আমরা মনে করছি। এবার স্বল্পমূল্যে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আবাসন নিশ্চিত করার প্রতি দৃষ্টি দেয়া হবে।
গত বছরের তুলনায় রিহ্যাব সদস্যের সংখ্যাও বেড়ে দ্বিগুণ হয়েছে। এসব কারণে সার্বিকভাবে নতুন বছরে রিহ্যাব মেলার মাধ্যমে আবাসন খাত আবার উজ্জীবিত হয়ে উঠবে। রিহ্যাব সপ্তাহ ও মেলা উপলক্ষে ২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রিহ্যাব সূত্র জানায়, রিহ্যাব সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ জানুয়ারি সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা, পরদিন শেরাটন হোটেলের বলরুমে সেমিনার, ৬ জানুয়ারি দুপুর ১২টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ৭ জানুয়ারি শেরাটনের মার্বেল রুমে দিনব্যাপী রক্তদান, চক্ষু ও কিডনি দান কর্মসূচি, ৮ জানুয়ারি দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৯ জানুয়ারি পদক প্রদান অনুষ্ঠান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?