Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফেসবুক বন্ধুদের জন্মদিন গুগল ক্যালেন্ডারে আনা

গুগল ক্যালেন্ডারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসএমএসের মাধ্যমে রিমাইন্ডার পাওয়া। ফলে জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার (ইভেন্টের) বিষয় আগে থেকে জানা যায় এসএমএসের মাধ্যমে। গুগল ক্যালেন্ডারে যদি সহজেই জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের বন্ধুদের জন্মদিন বা গুরুত্বপূর্ণ ঘটনা আনা যায় তাহলে কেমন হয়!
এজন্য গুগলে এবং ফেসবুকে লগইন অবস্থায় www.fbcal.com সাইটে যান এবং GET YOUR CALENDARS NOW বাটনে ক্লিক করুন। এরপর ফেসবুকে অ্যাপলিকেশনটি যুক্ত করতে Allow এবং Allow Offline Access করুন। এখন ফেসবুকে যুক্ত হওয়া ফেসবুক ক্যালেন্ডারে দুটি কলাম পাবেন। বাঁপাশে ইভেন্ট এবং ডানে বার্থডে। এখন নিচের টাইম জোন ঠিক করে জন্মদিনের ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারে নিতে গুগল ক্যালেন্ডার বাটনে ক্লিক করে যুক্ত করুন। এছাড়াও আইক্যালেন্ডার, আউটলুক বা মজিলা সানবার্ডেও নিতে পারবেন। গুগল ক্যালেন্ডারে সরাসরি যুক্ত হতে সমস্যা হলে নিচের ফড়হিষড়ধফ ধ পড়ঢ়ু যবত্ব-এ ক্লিক করে ক্যালেন্ডারটি ডাউনলোড করুন এবং গুগল ক্যালেন্ডারে ইমপোর্ট করুন। গুগল ক্যালেল্ডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.shamokaldarpon.com/?p=1527 লিঙ্ক থেকে।
--মেহেদী আকরাম
mehdi.akram@gmail.com
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?