Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হালাল-হারামও বুঝবে সার্চ ইঞ্জিন

গুগল, ইয়াহু বা অন্য সার্চ ইঞ্জিনে কোনো অশ্লীল শব্দ লিখে সার্চ করলে তার তথ্য প্রদর্শিত হয়। সেফ সার্চ সক্রিয় করা থাকলেও সার্চ ইঞ্জিনগুলো খুব একটা ফিল্টার করে না। কিন্তু এমন যদি হতো, আপনার সার্চ ইঞ্জিন হালাল-হারাম বুঝতো এবং অনাকাঙ্ক্ষিত,অশ্লীল, কুরুচিপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকতো, তাহলে কেমন হতো! মুসলিম বিশ্বের উদ্দেশে এমনই এক সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছে। সাইটটির নাম www.imhalal.com. এই সার্চ ইঞ্জিনে যথেষ্ট ফিল্টারিং ব্যবস্থা রাখা হয়েছে। ফলে নিশ্চিন্তে সার্চ করা যাবে এই সাইটে। ১ সেপ্টেম্বর ২০০৯ অবমুক্ত হওয়া এই সার্চ ইঞ্জিনটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মুসলিম বিশ্বের কাছে। এই সাইটে হারাম তথ্য প্রদর্শন না করে নিম্নোক্ত মেসেজ দেয়। Oops! Your search inquiry has a Haram level of 3 out of 3! I would like to advise you to change your search terms and try again. সাইটটিতে সাধারণ সার্চের পাশাপাশি ছবি, নিউজ এবং ওয়েবসাইট আলাদাভাবে খোঁজার অপশন রয়েছে। ভবিষ্যতে সাইটটি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যাচ্ছে।
ইয়াহু নিউজ অবলম্বনে এস এম মেহেদী আকরাম
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?