Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ব্যর্থ ইউনুস খান

স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান টেস্ট দলে ডাক পাওয়ার যথার্থতা প্রমাণ করলেন ফাস্ট বোলার সামি। কাল তার আগুনে বোলিংয়ে কায়েদে আজম ট্রফির ফাইনালে হাবিব ব্যাংককে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সামির দল করাচি ব্লুজ। দল ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যর্থ হাবিব ব্যাংকের অধিনায়ক ইউনুস খানও। দু’ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। ওদিকে ম্যাচে ৮ উইকেট নিয়েছেন সামি। দলকে জিতিয়ে কালই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন সামি। জয়ের জন্য হাবিব ব্যাংকের সামনে টার্গেট ছিল ২০৮ রানের। কিন্তু করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পেস বোলিংয়ের আগুন ছড়িয়ে সামি ৩৮ রানে ৬ উইকেট নিয়ে মাত্র ৬৬ রানে আত্মসমর্পণ করে হাবিব ব্যাংক। ৪ উইকেট নেন করাচি ব্লুজের অপর পেসার তানভির আহমেদ। হাবিব ব্যাংকের দু’ওপেনার তৌফিক উমর ১৩ এবং সেলিম এলাহি ১৫ রান করার পর দলের আর কোনো ব্যাটসম্যান দু’অংকের রান পাননি। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে সামি বলেন, ‘আমি এর আগেও ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছি। যদি আমাদের ফাস্ট বোলাররা নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে অজি সিরিজে সাফল্য পেতেই পারি।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?