এসএ গেমসের কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে
স্পোর্টস রিপোর্টার
এসএ গেমসের আর মাত্র ৩৫ দিন বাকি। কিন্তু বাফুফে এখনও কোচ নিয়োগ করতে পারেনি। গতকাল জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি দ্বিতীয় দফায় বৈঠকে বসেও কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি। আগামী ২৯ ডিসেম্বর ম্যানেজমেন্ট কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সাফ ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার পর কোচ শান্টু যে তদন্ত রিপোর্ট দিয়েছেন, তা খতিয়ে দেখছে এবং অন্যান্য ব্যর্থতার রিপোর্টও পর্যালোচনা করছে বাফুফে। সবকিছু পর্যালোচনা করে এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের জন্য কোচ নিয়োগ দেয়া হবে বলে কাল জানান জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। ব্রাজিলিয়ান কোচ ডিডোর বরখাস্ত, শান্টুর ব্যর্থতার পর স্থানীয় কাউকে দেশের মাটিতে আয়োজিত এসএ গেমস ফুটবল দলের দায়িত্ব দিতে আস্থা পাচ্ছে না বাফুফে। তাই এমন কালক্ষেপণ। অন্য একটি সূত্র জানিয়েছে, দেশি-বিদেশি দুই বিখ্যাত কোচের পরিণতি দেখে স্থানীয় কোচ জাতীয় দলের দায়িত্ব নিতে ভরসা
পাচ্ছেন না।
পাচ্ছেন না।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


