Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

উমর গুলকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজে অনিশ্চিত হয়ে গেলেন পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল। এমআরআই স্ক্যানে দেখা গেছে ওই ইনজুরি সারতে গুলের বেশ কয়েক সপ্তাহ লাগবে। এদিকে কালই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি। অবশ্য গুলের ইনজুরি রিপোর্টের আগেই সামি অস্ট্রেলিয়া যেতে ডাক পেয়েছিলেন।
জানা গেছে, গুল প্রথম টেস্টের আগেই দেশে ফিরতে পারেন। তারপর সুস্থ হলে ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম ওয়ানডে ব্রিসবেনে আগামী ২২ জানুয়ারি। গুল না থাকলে অজি সফরে পাকিস্তান
দলে পেসার থাকবেন চারজন। সামি ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ আসিফ,
আবদুর রউফ এবং মোহাম্মদ আমের। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তান দুই স্পিনারও খেলাতে পারে।
লেগস্পিনার দানিশ কানেরিয়ার সঙ্গে খেলতে পারেন অফস্পিনার সাইদ আজমলও। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?