আজ ইডেনে জিতলেই সিরিজ ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রায় তিন বছর পর কলকাতার ইডেন উদ্যানে ফিরছে ওয়ানডে ক্রিকেট। ৩৪ মাস আগে নন্দন কাননে ওয়ানডেতে শেষ মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। ২০০৭ সালের ফেবু্রয়ারির ওই ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ ভারত-শ্রীলঙ্কাই ফের ওয়ানডেতে মুখোমুখি ইডেনে, যে ম্যাচে জিতলে চলতি ওয়ানডে সিরিজ চলে যাবে ভারতের পকেটে। কারণ পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে ২-১-এ। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো উপায় নেই লঙ্কানদের। কাজেই হাই ভোল্টেজ এক ম্যাচ দেখার প্রতীক্ষাতেই কলকাতার ক্রিকেটপ্রেমীরা। এবার আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ শীত মৌসুম চলছে যে।
কিন্তু এমন কাঙ্ক্ষিত ম্যাচে বেশ ক’জন তারকা ক্রিকেটারের অনুপস্থিতি ক্রিকেটামোদীদের ভীষণ পীড়া দিচ্ছে। ভারতীয় দলে নেই দুই ম্যাচ উইনার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ইনফর্ম যুবরাজ সিং। প্রথমজন দুই ম্যাচের সাসপেনশনে ভুগছেন। আর যুবরাজ আঙুলের ইনজুরির জন্য বাকি সিরিজেও আর নেই। এমনকি পরের বাংলাদেশ সফরেও অনিশ্চিত তিনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম ধোনিকে ছাড়া খেলছে ভারত। একই ম্যাচে ধোনি ও যুবরাজের না থাকাটাও এবারই প্রথম। ধোনির জায়গায় যথারীতি দিনেশ কার্তিক আর যুবরাজের জায়গায় বিরাট কোহলি।
ওদিকে লঙ্কান দলেও ইনজুরির ছড়াছড়ি। এর মধ্যেই ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন মুত্তিয়া মুরালিধরন, দিলহারা ফার্নান্ডো, থিলান তুষারা এবং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে ফিরেছেন পেসার নুয়ান কুলাসেকারা এবং লাসিথ মালিঙ্গা। কটকে ২ উইকেটে ১৬৫ থেকে ২৩৯ রানে অলআউট হওয়াটা এখনও ভুলতে পারছেন না লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে তারপরও জয়াসুরিয়াকে ফেরানোর কথা তেমন একটা ভাবছেন না তিনি। চামারা কাপুগেদারা এবং থিলিনা কানডাম্বির ওপরেই আস্থা লঙ্কান অধিনায়কের।
ইডেনের পিচ কেমন হবে—তার জবাবে কিউরেটর প্রবীর মুখার্জি বলেছেন, ‘ব্যাটিং তো আমি করব না। তবে ইডেনে এখন ওয়ানডেতে ২৭০-২৮০ উঠছেই। পিচে ঘাস আছে। বল ব্যাটে ভালমতোই যাবে। মানে ব্যাটসম্যানদের স্ট্রোক নিতে কোনো সমস্যা হবে না।’ তবে কিউরেটর যাই বলুন না কেন, দিন-রাতের ম্যাচ বলে শিশির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবেই। কাজেই রাতে পিচ স্লো এবং লো হয়ে যেতে পারে। অপরদিকে স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধাও হতে পারে। ইতিহাস জানাচ্ছে, ইডেনে ওয়ানডেতে সর্বাধিক রান শ্রীলঙ্কারই। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ৪৯.৪ ওভারে করেছিল ৩০৯ রান। আর এ মাঠে ভারত ও শ্রীলঙ্কা পরস্পরের বিরুদ্ধে লড়েছে তিনবার। জয় দু’দলেরই একটি করে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর এ ম্যাচে যদি স্পটলাইটের কথা বলেন তাহলে তা ওই দু’জনের ওপরেই—শেবাগ এবং দিলশান। যাদের ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় ইডেনের ক্রিকেট বুভুক্ষু দর্শকরা।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া