Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানালো অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল

স্টাফ রিপোর্টার
বিশ্বের ১৫৭টি দেশের মধ্যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৭৫ ছাত্রছাত্রী ক্যামব্রিজ আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড এবং ৬ ছাত্রছাত্রী হায়েস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। গতকাল স্কুলের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফসারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গ্যাটে ইনস্টিটিউটের পরিচালক এঞ্জেলা গ্রুনার্ট। স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম খোরশেদ আলম, স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
বিশ্বের ১৫৭টি দেশের মধ্যে সবচেয়ে ভালো ফলাফলের জন্য তিন শিক্ষার্থীকে ১ লাখ টাকা মূল্যমানের ল্যাপটপ কম্পিউটার ও গোল্ড মেডেল প্রদান করা হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?