Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সিএ অধ্যয়নরত ছাত্র আশরাফুলকে বাঁচান

স্টাফ রিপোর্টার
বিধবা মা যখন জানতে পারলেন তার একমাত্র সন্তান খুবই মেধাবী, তখন তিনি মনস্থির করলেন যত অসুবিধাই হোক না কেন, গরিব হওয়া সত্ত্বেও স্বামীর পেনশন থেকে খরচ বাঁচিয়ে আশরাফুলকে বিদ্বান বানাবেন। তাই তিনি সব কষ্ট নীরবে সহ্য করে ছেলেকে পড়িয়েছেন। এখন আশরাফুল সিএ অধ্যয়নরত। আর কিছুদিন পার হলেই বিধবা মা সুখের দিনের নাগাল পাবেন। কিন্তু বিধি বাম। আশরাফুলের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে গিয়ে মা নিঃস্ব হয়ে গেছেন। এখন শুধু শুভানুধ্যায়ী ও আশরাফুলের বন্ধুবান্ধব ডাক্তারের খরচ মেটাচ্ছে। ডাক্তাররা বলেছেন, দ্রুত কিডনি ট্রান্সফার করতে হবে। বিধবা মায়ের সামর্থ্য নেই তা করার। তার চিকিত্সার জন্য বিপুল অংকের টাকা প্রয়োজন। বিধবা মা ও আশরাফুল সমাজের হৃদয়বান এবং বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—আশরাফুল আলম, গ্রাম- বাগাট, পোস্ট- বাগাট, উপজেলা মধুখালী, জেলা- ফরিদপুর। হিসাব নং ১৭১.১০১.২৫৮০৫, ডাচ্বাংলা ব্যাংক লিঃ, ধানমন্ডি শাখা। মোবাইল : ০১৭১৬-০৬৯৯৬১।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?