প্রশংসাপত্র ও নম্বরপত্র দেখিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে
স্টাফ রিপোর্টার
সনদপত্র পাওয়ার আগে প্রশংসাপত্র ও নম্বরপত্র দেখিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করা ছাত্রছাত্রীরা। ২৭ ডিসেম্বর এ পরীক্ষার নম্বরপত্র দেয়া হবে। আর ৩০ ডিসেম্বর দেয়া হবে সনদপত্র। এছাড়া পরীক্ষার ফলের ভিত্তিতে সারাদেশে ৫০ হাজার বৃত্তি ঘোষণা করা হবে আগামী ২০ জানুয়ারি। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফছারুল আমীন গতকাল ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


