Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক সেমিনার

‘নবায়নযোগ্য শক্তির উন্নয়ন’ শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি শেষ হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ ছাড়া জার্মানি, ভারত, মালয়েশিয়া, ইরান ও নেপালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষ ও পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে আসতে গবেষকদের প্রতি আহ্বান জানান। ভিসি অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সদরুল ইসলাম। বিজ্ঞপ্তি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?