Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ম্যাক্রো কেবল উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হলো ম্যাক্রো কেবল লিমিটেডের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব সভাপতি প্রকৌশলী তানভিরুল ইসলাম প্রবাল, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ট্রাস্ট ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্রো কেবলের চেয়ারম্যান চৌধুরী আহম্মেদ শোয়েব। পরে একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ম্যাক্রো কেবলের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন প্রতিষ্ঠানের এমডি সৈয়দ আবদুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি সবাইকে বিশেষভাবে তাড়িত করে। এছাড়া দূর অতীতে বিভিন্ন গার্মেন্ট ও প্রতিষ্ঠানে শর্টসার্কিটজনিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কথা সবার মনে আছে। ম্যাক্রো কেবল বিষয়টি অনুধাবন করে গতানুগতিক কেবলের পরিবর্তে অগ্নিপ্রতিরোধক এফআর কেবল বাজারে নিয়ে এসেছে, যা অগ্নিদুর্ঘটনা এড়াতে বহুলাংশে সাহায্য করবে।
যেখানে উন্নত দেশে এফআর কেবল জনপ্রিয় হয়ে উঠছে, সেখানে বাংলাদেশের পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই।
মন্ত্রী আরও বলেন, ম্যাক্রো কেবলের উদ্ভাবিত ঝগঝ এবহঁরহরঃু ঈড়হপবঢ়ঃ ঞগ একটি চমকপ্রদ প্রচেষ্টা। নকল কেবল চিহ্নিত করার ক্ষেত্রে সাধারণ ক্রেতারা একদমই অসহায়। এ ব্যবস্থায় ক্রেতারা পণ্যের মোড়কে খচিত স্ক্যার্চ কোড ঝগঝ করে তাত্ক্ষণিকভাবে পণ্যটি আসল কিনা জানতে পারবেন। এ ব্যাপারে ম্যাক্রো কেবলের ঝগঝ এবহঁরহরঃু ঈড়হপবঢ়ঃ ঞগ ক্রেতাসাধারণকে আসল কেবল ক্রয়ে আশ্বস্ত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রিহ্যাব সভাপতি প্রকৌশলী তানভিরুল ইসলাম প্রবাল আধুনিক বসতি শিল্পের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর এফআর অগ্নিপ্রতিরোধক কেবলের প্রচলনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ম্যাক্রো কেবল তাদের ঝগঝ এবহঁরহরঃু ঈড়হপবঢ়ঃ ঞগ মাধ্যমে কেবল শিল্পে আধুনিক ধারার অগ্রদূত হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথি বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক নিরাপত্তার আঙ্গিকে ও দুর্ঘটনাজনিত ঝুঁকি কমাতে ম্যাক্রো কেবলের অগ্নিপ্রতিরোধক কেবলের প্রশংসা করেন। তিনি আশা করেন, শিল্প প্রতিষ্ঠানের সঠিক নিরাপত্তার খাতিরে উদ্যোক্তারা এফআর অগ্নিপ্রতিরোধক কেবল ব্যবহারে সচেষ্ট হবেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?