ঢাবি’র ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের অনার্স প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। মোট ২৯,৪৩০ পরীক্ষার্থীর মধ্যে ৭০৩১ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়। এদের মধ্যে বিজ্ঞান শাখায় ২৩৫২, মানবিক শাখায় ২৩১০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৩৬৯ জন উত্তীর্ণের পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে। এ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথমস্থান ও চতুর্থ স্থান লাভ করেছে ফোকাস কোচিং সেন্টার থেকে।
এদিকে এ ইউনিটে ভর্তির সাক্ষাত্কার শুরু হবে ৪ জানুয়ারি। মেধাক্রম অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার উত্তীর্ণদের সাবজেক্ট বণ্টনের সাক্ষাত্কার নেয়া হবে। ৪, ৫ ও ৬ জানুয়ারি বিজ্ঞান, ৭ জানুয়ারি বাণিজ্য এবং ৮ জানুয়ারি মানবিক শাখার সাক্ষাত্কার নেয়া হবে। এসব শাখায় ৮৮৭টি আসনে ভর্তিতে আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাত্কার নেয়া হবে।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া