Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

সচিব পর্যায়ে রদবদল

স্টাফ রিপোর্টার
গতকাল ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব পদে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার ভূমি আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু আলম মোঃ শহিদ খান একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উজ্জল বিকাশ দত্তকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ফিরোজ কিবরিয়াকে ওএসডি করা হয়েছে। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মজিবুর রহমান হাওলাদারকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ওএসডি অতিরিক্ত সচিব বেগম দিলরুবাকে বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?