এইচএসসি পরীক্ষার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন
স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশন আগামী ৩ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। ২৬ জানুয়ারির মধ্যে এসব দাবি নিষ্পত্তি করতে হবে। এদিকে এসএসসি ও এইচএসসি পরক্ষীর পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
ইসি সূত্রে জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়ে সবার আগে প্রকাশ করা হচ্ছে। সারা দেশের ভোটার তালিকা পরে প্রকাশ করা হবে। গত জুনে ঢাকা সিটি কর্পোরেশনের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। হালনাগাদে প্রায় ৩৮ লাখ নতুন ভোটার যুক্ত হয়।
সূত্রমতে, নির্বাচনে বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহৃত হয় ও এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা কাজে দায়িত্ব পালন করে থাকেন। এর মধ্যেই এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার সময় এবং আগে ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ থাকে। আবার নির্বাচনের সময় সমাবেশ, মিছিল-মিটিং ও মাইকিং করা হয়। এসব বিষয় বিবেচনায় রেখে শেষ পর্যন্ত কমিশন এইচএসসি পরীক্ষার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেবে।
ঢাকা সিটি কর্পোরেশন ৯০টি ওয়ার্ডে বিভক্ত। এবারের ডিসিসি নির্বাচনে কমপক্ষে একটি ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) পদ্ধতিতে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। বাকি সব ওয়ার্ডে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহৃত হবে। কোথাও স্টিলের বা লোহার বাক্স আর ব্যবহার করা হবে না। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। তাই ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে হওয়ার সম্ভাবনা কম।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া