বৃত্তের বাইরে শ্রেষ্ঠ ছবি
বিনোদন রিপোর্ট
গোলাম রব্বানী বিপ্লব পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বৃত্তের বাইরে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার লাভ করেছে। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত অষ্টম থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উত্সবে বৃত্তের বাইরে ছবির সঙ্গে শ্রেষ্ঠ ছবি হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছে কাজাকিস্তানের ছবি গিফট টু স্টোলেন। গত ১০ ডিসেম্বর উত্সবের শেষদিনে এই পুরস্কার গোলাম রব্বানী বিপ্লবের হাতে তুলে দেন বরেণ্য ভারতীয় চলচ্চিত্রকার আদর গোপালা কৃশনান।
এর আগে গত ৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এই উত্সব আয়োজকদের কাছ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জী সত্যজিত্ রায় স্মৃতি পুরস্কার অর্জন করেন।
বৃত্তের বাইরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৩৪তম টরেন্টো ফিল্ম ফেস্টিভেলে গত সেপ্টেম্বর মাসে। এছাড়াও এ ছবিটি ৮২তম অস্কার পুরস্কারের জন্য বিদেশি ভাষার ছবি হিসেবে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়।

সাধারণ বিভাগ
আবহাওয়া