৩০০তম পর্বে গুলশান অ্যাভিনিউ
৩০০তম পর্বে পা রেখেছে বাংলাভিশনে প্রচারিত চলতি ডেইলি সোপ গুলশান অ্যাভিনিউ। প্রতিদিনের এ ধারাবাহিকটির ৩০০তম পর্ব প্রচার হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে। নিমা রহমানের রচনা ও সতীর্থ রহমানের পর্ব পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুজাতা, তারিক আনাম খান, দিতি, মৌ, অপূর্ব, আতাউর রহমান, মিতা নূর, বাঁধন, আলভী, টুটুল, লিনা আহমেদ, প্রিসিলা পারভীন, শশী প্রমুখ। আজকের পর্বে দেখা যাবে চৌধুরী সাহেবের মেজ ছেলের খুনের রহস্য উন্মোচন হচ্ছে। এদিকে চৌধুরী সাহেবের ছোট মেয়ে জারার সঙ্গে কর্মচারী জাবেদের প্রেমের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। শুরু হবে চরম নাটকীয়তা।


সাধারণ বিভাগ
আবহাওয়া


