বিআইএ’র এজিএম অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২২তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর চেম্বার বিল্ডিংয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিআইএ চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, এমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০০৮ সালে জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ৩৫ হাজার ৯৭৪.৫২ মিলিয়ন টাকা। বৃদ্ধির হার ২৩.৩৪ শতাংশ। সাধারণ বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০০৮ সালে দাঁড়ায় ১১ হাজার ১৬৩.৯৩ মিলিয়ন টাকা। বৃদ্ধির পরিমাণ ১৮.৫৫ শতাংশ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি নাসির এ চৌধুরী, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের এমডি শাহ্ আবুল কাশেম, রিপাবলিক ইন্স্যুরেন্সের এমডি ওবায়দুল কবির খান, গ্লোবাল ইন্স্যুরেন্সের এমডি এবিএম নুরুল হক, কর্ণফুলী ইন্স্যুরেন্সের এমডি মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের এমডি কেএএম ফেরদৌস। বিজ্ঞপ্তি


সাধারণ বিভাগ
আবহাওয়া


